দিকপাল

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড মিউজিক্যাল নাইট


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০৩:০৫ এ এম | প্রিন্ট সংস্করণ

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড মিউজিক্যাল নাইট

মুঘল আমলের আভিজাত্য, খাঁটি স্বাদের রাজকীয় খাবার এবং মনোমুগ্ধকর সুফি সুরের মূর্ছনায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে ৮ সপ্তাহব্যাপী সংগীত উৎসব গ্র্যান্ড মিউজিক্যাল নাইটের জমকালো প্রথম পর্ব ‘সুফি মিউজিক এডিশন’। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্ট প্রাঙ্গণে সুর ও স্বাদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী সুফি গানের লাইভ পরিবেশনার পাশাপাশি অতিথিরা মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে প্রস্তুত করা সুস্বাদু সব খাবার উপভোগ করতে পারছেন। সুফি নাইট দিয়ে যাত্রা শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে চলবে।

আগামী ৬ নভেম্বর রবীন্দ্র সংগীত, ১৩ নভেম্বর ৯০-এর দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুল গীতি, ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত বা ফোক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এই বিশেষ সুরের সন্ধ্যায় অংশ নিতে এবং অগ্রিম টেবিল বুকিং করতে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিষয় : মিউজিক্যাল নাইট হেরিটেজ আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড মিউজিক্যাল নাইট

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

মুঘল আমলের আভিজাত্য, খাঁটি স্বাদের রাজকীয় খাবার এবং মনোমুগ্ধকর সুফি সুরের মূর্ছনায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে ৮ সপ্তাহব্যাপী সংগীত উৎসব গ্র্যান্ড মিউজিক্যাল নাইটের জমকালো প্রথম পর্ব ‘সুফি মিউজিক এডিশন’। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্ট প্রাঙ্গণে সুর ও স্বাদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী সুফি গানের লাইভ পরিবেশনার পাশাপাশি অতিথিরা মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে প্রস্তুত করা সুস্বাদু সব খাবার উপভোগ করতে পারছেন। সুফি নাইট দিয়ে যাত্রা শুরু হওয়া এই উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে চলবে।

আগামী ৬ নভেম্বর রবীন্দ্র সংগীত, ১৩ নভেম্বর ৯০-এর দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুল গীতি, ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত বা ফোক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এই বিশেষ সুরের সন্ধ্যায় অংশ নিতে এবং অগ্রিম টেবিল বুকিং করতে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল