সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি ১৬ কেজিরও বেশি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি নতুন বিশ্বরেকর্ড। ২২ ক্যারেট সোনায় তৈরি এই দুলের জোড়াটি বিশ্বের সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় সোনার দুল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছে।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত ‘জুয়েল অব জয়’ শোরুমে দুল দুটি উন্মোচন করা হয়। ‘এ থাউজেন্ড পিকক’ (এক হাজার ময়ূর) নামের এই কানের দুলের নিট স্বর্ণের ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি, যা আগের বিশ্বরেকর্ডের তুলনায় পাঁচ গুণেরও বেশি। জুয়েলারি প্রতিষ্ঠান ‘জুয়ালুক্কাস’-এর ৫৫ জন দক্ষ কারিগর কয়েক মাস ধরে মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা পরিশ্রমে ১ দশমিক ২১৫ মিটার লম্বা এবং ০ দশমিক ৬৮২ মিটার ব্যাসের দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ‘ঝুমকা’ আদলের এই বিশেষ দুল জোড়া তৈরি করেছেন।
উন্মোচনী অনুষ্ঠানে ইউএই-এর অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি, জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস এবং প্রধান নির্বাহী জন পল আলুক্কাসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে গিনেস বইয়ের বিচারক দুটি বিশ্বরেকর্ডের সনদ তুলে দেন। জুয়ালুক্কাসের কর্মকর্তা জানান, দুবাইকে ‘সোনার শহর’ হিসেবে বিশ্বমঞ্চে আরও অনন্যভাবে তুলে ধরতে এবং সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানের চার দশকের পথচলা স্মরণীয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বরেকর্ড গড়া ময়ূরের পালকের সূক্ষ্ম নকশাশোভিত দুল দুটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দর্শনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্থায়ীভাবে শোরুমে প্রদর্শন করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন