খুলনায় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গ্রেফতার ব্যক্তিরা স্থানীয় অপরাধী চক্র ‘আশিক গ্রুপ’-এর সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোর ৩টা ৩৫ মিনিটে নগরীর সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন—খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: এসআরবি-৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন