দিকপাল

স্বাস্থ্য ও চিকিৎসা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন রোগী। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। যার মধ্যে শুধু নভেম্বরের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ৮৮ জন। এছাড়া চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৪৪৪ জন, এবং অন্যান্য বিভাগে যথাক্রমে বরিশালে ৩০৮ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু