অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও দাফতরিক কাজ সম্পন্ন না হওয়ায় আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। জাহাজ মালিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সী ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি জানান, চলতি মৌসুমে যাতায়াতের জন্য নৌ-পরিবহন অধিদপ্তর থেকে ৩টি জাহাজ অনুমোদন পেলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কিছু দাফতরিক কাজ শেষ করতে আরও ৩ থেকে ৪ দিন অর্থাৎ আগামী ৩ বা ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে সেন্টমার্টিন ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে এবং আগামী ১ নভেম্বর থেকেই পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হবে বলে সভায় জানানো হয়। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সূত্র: স্কোয়াব ও জেলা প্রশাসন

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন