দিকপাল

ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে তবে সংঘাত চায় না -পুতিন


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১১:৫৩ এ এম | প্রিন্ট সংস্করণ

ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে তবে সংঘাত চায় না -পুতিন
ছবি : সংগ্রহীত

ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কো এমন কোনো সংঘাত চায় না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পুতিন এই মন্তব্য করেন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপকে তিনি সমর্থন করেন বলে জানান।

তবে একই সঙ্গে সতর্ক করে পুতিন বলেন, ইউরোপের সঙ্গে উত্তেজনা যদি যুদ্ধের পর্যায়ে পৌঁছায়, তাহলে এতে কোনো পক্ষই বিজয়ী হবে না। ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো—এমন তৎপরতার পরিপ্রেক্ষিতেই রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনালাপে ইউরোপীয় নেতারাই উদ্যোগ নিয়েছিলেন বলে জানান তিনি। এদিকে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী শান্তি আলোচনাকে কাজে লাগিয়ে পোল্যান্ড ও ফিনল্যান্ডসহ পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের দাবি জানাতে পারে মস্কো। 

সূত্র: দ্য টেলিগ্রাফ ও রয়টার্স

বিষয় : যুদ্ধ

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ইউরোপের সঙ্গে যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে তবে সংঘাত চায় না -পুতিন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কো এমন কোনো সংঘাত চায় না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পুতিন এই মন্তব্য করেন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপকে তিনি সমর্থন করেন বলে জানান।

তবে একই সঙ্গে সতর্ক করে পুতিন বলেন, ইউরোপের সঙ্গে উত্তেজনা যদি যুদ্ধের পর্যায়ে পৌঁছায়, তাহলে এতে কোনো পক্ষই বিজয়ী হবে না। ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো—এমন তৎপরতার পরিপ্রেক্ষিতেই রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনালাপে ইউরোপীয় নেতারাই উদ্যোগ নিয়েছিলেন বলে জানান তিনি। এদিকে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী শান্তি আলোচনাকে কাজে লাগিয়ে পোল্যান্ড ও ফিনল্যান্ডসহ পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের দাবি জানাতে পারে মস্কো। 

সূত্র: দ্য টেলিগ্রাফ ও রয়টার্স


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল