অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে আজ ৭ জুলাই (মঙ্গলবার) জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ দলীয় ঐক্য ও শহীদ পরিবার এবং আহতদের পক্ষে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় সংসদ ভবনে সশরীরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।[TECHTARANGA-POST:1994]স্মারকলিপিতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মূলত দুটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, জনগণের প্রত্যক্ষ ভোটে অর্জিত গণরায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তা কার্যকর করতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন ডাকার জোর দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, বিগত সময়ে ঘটে যাওয়া সকল গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন যে, জাতীয় সংসদের অভিভাবক হিসেবে মাননীয় স্পীকার এই স্মারকলিপির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণে আন্তরিক ভূমিকা রাখবেন।[TECHTARANGA-POST:1993]