দিকপাল

‘সিআইডি’র শ্রষ্টা বর্ষীয়ান প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ০১:২৬ পি এম | প্রিন্ট সংস্করণ

‘সিআইডি’র শ্রষ্টা বর্ষীয়ান প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই
ছবি : সংগ্রহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় টেলিভিশনের ইতিহাস সৃষ্টিকারী বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিনোদনজগতে বিপি সিং নামে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘতম ও অত্যন্ত জনপ্রিয় অপরাধ উন্মোচনবিষয়ক রোমাঞ্চকর ধারাবাহিক ‘সিআইডি’-এর হাত ধরেই দর্শকমহলে খ্যাতির শীর্ষে পৌঁছান বিপি সিং। তিনি নিজেই এই কালজয়ী সিরিজের প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন। দীর্ঘ পথচলায় এতে শমশের সিংহ চিত্রোল (ডিপুটি কমিশনার অব পুলিশ) নামক বিশেষ চরিত্রে অভিনয় করেও ব্যাপক সমাদৃত হন তিনি।

অপরাধবিষয়ক সিরিজের পাশাপাশি ভৌতিক ও অতিপ্রাকৃত ধারার নাটক তৈরিতেও বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা দুই দশক সম্প্রচারিত রোমাঞ্চকর ধারাবাহিক ‘আহট’ ছিল তাঁর প্রযোজিত ও পরিচালিত অন্যতম সফল সৃষ্টি।

বিপি সিং তাঁর দীর্ঘ কর্মজীবনে এমন এক টেলিভিশন জগত নির্মাণ করেছিলেন, যা একাধিক প্রজন্মকে আকর্ষিত করে রেখেছিল। তাঁর প্রয়াণে পুরো ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে; সহকর্মী ও অগণিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।


সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম ও নির্মাতা অশোক পণ্ডিত

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


‘সিআইডি’র শ্রষ্টা বর্ষীয়ান প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় টেলিভিশনের ইতিহাস সৃষ্টিকারী বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিনোদনজগতে বিপি সিং নামে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘতম ও অত্যন্ত জনপ্রিয় অপরাধ উন্মোচনবিষয়ক রোমাঞ্চকর ধারাবাহিক ‘সিআইডি’-এর হাত ধরেই দর্শকমহলে খ্যাতির শীর্ষে পৌঁছান বিপি সিং। তিনি নিজেই এই কালজয়ী সিরিজের প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন। দীর্ঘ পথচলায় এতে শমশের সিংহ চিত্রোল (ডিপুটি কমিশনার অব পুলিশ) নামক বিশেষ চরিত্রে অভিনয় করেও ব্যাপক সমাদৃত হন তিনি।

অপরাধবিষয়ক সিরিজের পাশাপাশি ভৌতিক ও অতিপ্রাকৃত ধারার নাটক তৈরিতেও বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা দুই দশক সম্প্রচারিত রোমাঞ্চকর ধারাবাহিক ‘আহট’ ছিল তাঁর প্রযোজিত ও পরিচালিত অন্যতম সফল সৃষ্টি।

বিপি সিং তাঁর দীর্ঘ কর্মজীবনে এমন এক টেলিভিশন জগত নির্মাণ করেছিলেন, যা একাধিক প্রজন্মকে আকর্ষিত করে রেখেছিল। তাঁর প্রয়াণে পুরো ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে; সহকর্মী ও অগণিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।


সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম ও নির্মাতা অশোক পণ্ডিত


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল