মুসলমান হিসেবে ইসলাম ধর্মের প্রতি নিজের গভীর ভালোবাসা, বিশ্বাস এবং ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলার কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সুশীল সমাজের উদ্দেশে নিজের ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ ও খোলামেলা পোস্ট দিয়েছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে কনকচাঁপা লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। আমি একজন বাংলাদেশি, বাংলাদেশের সচেতন নাগরিক এবং একজন গর্বিত মুসলমান।’ নিজের পারিবারিক ও সংগীতজীবনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, তার বাবা আজিজুল হক মোর্শেদ পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর এবং মা মোমেনা জাহান ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক ছিলেন। তার স্বামী মইনুল ইসলাম খান একজন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমার নিজ ধর্মের মৌলিকত্বে খুবই বিশ্বাস করি। অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে, আমার স্রষ্টা আল্লাহকে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (স.)-কে।’ কিয়ামত, বিচারদিবস এবং পরকালের অনন্ত শান্তিতে নিজের বিশ্বাসের কথা জানিয়ে এই শিল্পী বলেন, ‘মানবতার জন্য কাজ করতে সুশীল হতে হবে আর সুশীল হলেই ধর্মকে অস্বীকার করতে হবে—এই ভাবনাগুলো আমার মনে করুণামিশ্রিত হাস্যরসের উদ্রেক করে।’ মানবসেবার নামে ধর্মীয় বিধি-নিষেধ এড়িয়ে চলাকে তিনি ‘ফাঁকিবাজি’ হিসেবে আখ্যায়িত করেন এবং পরিশেষে খুব ভালোবেসে ও মনের দৃঢ় বিশ্বাস থেকেই ইসলাম ধর্মকে নিজের কলবে ধারণ করার কথা ব্যক্ত করেন।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক)

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন