দিকপাল

জাতীয়

বরগুনায় সাগরে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক পর্যটক কিশোর নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই সৈকতে এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।[TECHTARANGA-POST:1998]স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আসাদুলসহ পাঁচ বন্ধু মিলে শুভসন্ধ্যা সৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা সবাই সাগরে গোসল করতে নামে। কিন্তু সাগরের পানি অত্যন্ত উত্তাল থাকায় তীব্র স্রোতে তারা সবাই ভেসে যেতে থাকেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যায়।[TECHTARANGA-POST:1997]প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল বেশ কিছু সময় সাগরের মাঝে মাছ ধরার একটি খুঁটি ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু তীব্র ঢেউয়ের তোড়ে একপর্যায়ে সে হাত ফস্কে পানিতে ডুবে নিখোঁজ হয়।[TECHTARANGA-POST:1996]ঘটনার খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। বর্তমানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করছে।[TECHTARANGA-POST:1994]উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম উদ্ধার কাজ চালাচ্ছে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ওই কিশোরের কোনো সন্ধান মেলেনি।[TECHTARANGA-POST:1990]

বরগুনায় সাগরে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ