দিকপাল

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক কাতার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬ | ০৪:৪০ পি এম | প্রিন্ট সংস্করণ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের একজন নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এদিকে, নিহতদের পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের একজন নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এদিকে, নিহতদের পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল