দিকপাল

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম


বিজনেস ডেক্স
বিজনেস ডেক্স
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৪৫ এ এম | প্রিন্ট সংস্করণ

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এর আগে গতকাল ২৯ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হলেও একদিনের ব্যবধানে তা আবার কমানো হলো। চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৬২ দফা দাম বাড়ানো ও ৬৬ দফা কমানো হয়েছে। এছাড়া ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস

বিষয় : স্বর্ণ সোনা বাজুস

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এর আগে গতকাল ২৯ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হলেও একদিনের ব্যবধানে তা আবার কমানো হলো। চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৬২ দফা দাম বাড়ানো ও ৬৬ দফা কমানো হয়েছে। এছাড়া ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল