দিকপাল

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০২:৪৩ এ এম | প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ

ফরিদপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে উচ্চশব্দে গান বাজিয়ে ও অহেতুক শব্দ করে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান হোসাইন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা চেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ফিরোজ নূর বাবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন। এর আগে পরিবারটি নিরাপত্তা ও সুবিচার চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছিল। 

জিডির বিবরণ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সোলাইমান হোসাইনের নির্দেশে তার স্বজনেরা একাধিকবার অসুস্থ বৃদ্ধের ঘরের জানালার পাশে উচ্চ শব্দে মোবাইল বা ডিভাইসে গান বাজিয়ে রেখে যান এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখান। ভুক্তভোগী বৃদ্ধের ছোট ছেলে ও কর্মরত পুলিশ সদস্য ইউসুফ নূর ক্ষোভ প্রকাশ করে জানান, সম্পূর্ণ শয্যাশায়ী বাবার জানালার পাশে এমন অমানবিক আচরণ ও বিকট শব্দের কারণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। তবে সব অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা সোলাইমান হোসাইন দাবি করেছেন যে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উল্টো প্রতিপক্ষ তাঁর পরিবারকে হয়রানি করছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানিয়েছেন, জিডি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে উচ্চশব্দে গান বাজিয়ে ও অহেতুক শব্দ করে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান হোসাইন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা চেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ফিরোজ নূর বাবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন। এর আগে পরিবারটি নিরাপত্তা ও সুবিচার চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছিল। 

জিডির বিবরণ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সোলাইমান হোসাইনের নির্দেশে তার স্বজনেরা একাধিকবার অসুস্থ বৃদ্ধের ঘরের জানালার পাশে উচ্চ শব্দে মোবাইল বা ডিভাইসে গান বাজিয়ে রেখে যান এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখান। ভুক্তভোগী বৃদ্ধের ছোট ছেলে ও কর্মরত পুলিশ সদস্য ইউসুফ নূর ক্ষোভ প্রকাশ করে জানান, সম্পূর্ণ শয্যাশায়ী বাবার জানালার পাশে এমন অমানবিক আচরণ ও বিকট শব্দের কারণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। তবে সব অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা সোলাইমান হোসাইন দাবি করেছেন যে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উল্টো প্রতিপক্ষ তাঁর পরিবারকে হয়রানি করছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানিয়েছেন, জিডি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল