দিকপাল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য উদঘাটনে দীপ পিবিআইয়ের হেফাজত


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৪৬ এ এম | প্রিন্ট সংস্করণ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য উদঘাটনে দীপ পিবিআইয়ের হেফাজত
ছবি : সংগ্রহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার তথাকথিত ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে লাশ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন এই দীপ। 

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার আসল রহস্য উদঘাটনে দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের ‘বি’ ব্লকের একটি বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। সেলিম রেজার ছেলে দীপ নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে শেষ সময়ে উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, দীপের ডাকে সাড়া দিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন তাহসিফ। এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে। 

সূত্র: পিবিআই ও সংশ্লিষ্ট সূত্র

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য উদঘাটনে দীপ পিবিআইয়ের হেফাজত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার তথাকথিত ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে লাশ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন এই দীপ। 

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার আসল রহস্য উদঘাটনে দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের ‘বি’ ব্লকের একটি বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। সেলিম রেজার ছেলে দীপ নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে শেষ সময়ে উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, দীপের ডাকে সাড়া দিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন তাহসিফ। এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে। 

সূত্র: পিবিআই ও সংশ্লিষ্ট সূত্র


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল