শীতের আমেজ আসতেই আমাদের দৈনন্দিন রুটিনে যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তন ঘটে ত্বকের যত্নের আয়োজনেও। কনকনে শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, টানটান ভাব বা বিবর্ণ হয়ে পড়া যেন এক চিরন্তন সমস্যা। অথচ এই শুষ্কতার মোকাবিলায় পার্লারের দামি প্রসাধনী বা কেমিক্যালে ভরপুর লোশনের ভিড়ে হারিয়ে যায় আমাদের ঘরোয়া ও চিরচেনা এক জাদুকরী উপাদান। এক ধরনের স্বচ্ছ আঁঠালো, বর্ণহীন, গন্ধহীন এবং সামান্য মিষ্টি স্বাদের ঘন তরলই হলো গ্লিসারিন। এটি উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। শীতে ত্বকের যত্নে নামী-দামি প্রসাধনীকে টেক্কা দিতে পারে সাশ্রয়ী এ প্রসাধনীটি। [TECHTARANGA-POST:3717]আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্য শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষভাবে জায়গা করে নিয়েছে। এটি মূলত একটি ‘হিউমেকট্যান্ট’ উপাদান যা বাতাস এবং ত্বকের ভেতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে।ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।আসুন এক নজরে জেনে নিই, গ্লিসারিনের কিছু উপকারিতা সম্পর্কে- ১। আর্দ্রতা ধরে রাখা: এটি ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা আকর্ষণ করে শুষ্ক ও খসখসে ভাব দূর করে। ২। ত্বক নরম ও মসৃণ রাখা: নিয়মিত সঠিক নিয়মে ব্যবহারে ত্বক কোমল ও নমনীয় হয়। ৩। ফাটা ত্বক ও ঠোঁট নিরাময়: শীতকালে ঠোঁট, হাত-পা ও গোড়ালি ফাটা রোধ করতে এটি দারুণ কাজ করে। ৪। বাইরে থেকে ত্বকের সুরক্ষা: ত্বকের প্রাকৃতিক সুরক্ষা বলয় ঠিক রাখতে সাহায্য করে এবং বাইরের ধুলাবালি বা শুষ্ক আবহাওয়া থেকে সুরক্ষা দেয়। ৫। বয়সের ছাপ কমানো: ত্বক হাইড্রেটেড বা আর্দ্র থাকলে বলিরেখা ও সূক্ষ্ম রেখা কম পড়ে। তাই বয়সের ছাপ এড়াতেও ত্বকে গ্লিসারিন ব্যবহার করা ভালো। ৬। দ্রুত ক্ষত সারায়: ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়ে গ্লিসারিন সাহায্য করে। সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। [TECHTARANGA-POST:3716]সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে গ্লিসারিন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নিচে এর ব্যবহার বিধি দেওয়া হলো: ১। সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই গ্লিসারিনের সঙ্গে গোলাপজল বা পানি মিশিয়ে ব্যবহার করা জরুরি। ২। সূর্যের আলোতে গ্লিসারিন ব্যবহার না করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করুন এবং ঘুম থেকে উঠে তা ফেস ও বডি ওয়াস দিয়ে ধুয়ে ফেলুন।পরিশেষে বলা যায়, রূপচর্চার দুনিয়ায় আধুনিক অনেক উপাদান যোগ হলেও গ্লিসারিনের কার্যকারিতা ও আভিজাত্য আজও অমলিন। প্রকৃতির এই সহজলভ্য ও সাশ্রয়ী উপাদানটি সঠিক নিয়মে ও পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারলে শীতের রুক্ষতাকেও বুড়ো আঙুল দেখিয়ে ত্বক রাখা সম্ভব উজ্জ্বল, কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল। তাই এই শীতে আপনার বিউটি কেয়ার কিট-এ গ্লিসারিনকে বানিয়ে নিন নিত্যসঙ্গী।