আসন্ন সিনেমা ‘দাদা - দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রচারে দুর্গাপূজার সময় কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। মহাষ্টমীর দিন সৌরভের বাড়িতে উপস্থিত থাকার পাশাপাশি তিনি ডোনা গাঙ্গুলির সঙ্গে ম্যাডক্স স্কোয়ার ও অ্যালেন পার্কসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সাবেক এই অধিনায়কের বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে দুর্গাপূজার ঠিক আগে দেশে এসেছিলেন সৌরভকন্যা সানা গাঙ্গুলি। পূজার দিনগুলো আনন্দে কাটলেও বিজয়া দশমীতে প্রতিমা বিদায়ের ক্ষণে বিষাদের সুর নেমে আসে সানার মনে। প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণাম করেন তিনি। ভাসানের সময় মহারাজের দাদা স্নেহাশিস গাঙ্গুলিও উপস্থিত ছিলেন।
বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নারের পূজায় মেয়েকে নিয়ে হাজির হন সৌরভ গাঙ্গুলি, যেখানে তাকে ঢাকের তালে নাচতে দেখা যায়। তবে বিদায়ের মুহূর্তে সানার মন খারাপ দেখে মেয়েকে কাছে টেনে নিয়ে মাথায় চুমু এঁকে দেন তিনি। সঞ্চালনা থেকে শুরু করে ব্যক্তিজীবনে বরাবরই যে তিনি মেয়ে অন্তপ্রাণ, দশমীর দিন সানাকে ঘিরে এই আবেগঘন মুহূর্ত তা আরও একবার প্রমাণ করল।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন