বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তারা বিভিন্ন উপায়ে ঘুষখোরি ও লুটপাটের সাথে জড়িত বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, কর্মকর্তাদের এই অনিয়ম ও দুর্নীতির ফলেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে এসেছে। বিচার ব্যবস্থার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, অন্যায় ও অবিচারের বিচার বিশ্বের যেকোনো দেশে স্বাভাবিক প্রক্রিয়ায় হলেও বাংলাদেশে বছরের পর বছর কান্নাকাটি করেও কাঙ্ক্ষিত বিচার পাওয়া যায় না।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৫-১৬ বছরে বিগত সরকার ও তার মন্ত্রীরা লুটপাট করে দেশের মারাত্মক ক্ষতি করেছে। বিদেশি সাহায্য থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের জড়িতরা শাস্তির মুখোমুখি হলেও বাংলাদেশে কারো বিচার হয়নি।
সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ক্ষমতার শীর্ষে থেকেও জিয়াউর রহমান কোনো ব্যক্তিগত সম্পদ বা ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। মুসলিম বিশ্বে খোলাফায়ে রাশেদিনের পর তিনিই প্রকৃত জননন্দিত শাসক হিসেবে দেশ পরিচালনা করেছিলেন এবং সেই আদর্শেই বিএনপি পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন