দিকপাল

সরকারকে না জানিয়েই ইউপি ভোটের তারিখ ঘোষণা: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৬ এ এম | প্রিন্ট সংস্করণ

সরকারকে না জানিয়েই ইউপি ভোটের তারিখ ঘোষণা: মীর শাহে আলম

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের তারিখ ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো পূর্ব আলোচনা বা লিখিত যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আমরা টেলিভিশনের সংবাদ মারফত দেখেছি যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ কিংবা অন্য কোনো মাধ্যমে আলোচনা বা সমন্বয় করা হয়নি।”

নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতার বিষয়টি তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের নির্বাচন আয়োজনের পূর্ণ এখতিয়ার রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রস্তুতিমূলক সভা, অর্থ-বাজেট সংস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমন্বয় করেই তারিখ চূড়ান্ত করার বিধান রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এই ঘোষণা মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয়ের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করেছে বলে মনে করেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে না জানিয়েই ইউপি ভোটের তারিখ ঘোষণা: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের তারিখ ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো পূর্ব আলোচনা বা লিখিত যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আমরা টেলিভিশনের সংবাদ মারফত দেখেছি যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ কিংবা অন্য কোনো মাধ্যমে আলোচনা বা সমন্বয় করা হয়নি।”

নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতার বিষয়টি তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের নির্বাচন আয়োজনের পূর্ণ এখতিয়ার রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রস্তুতিমূলক সভা, অর্থ-বাজেট সংস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমন্বয় করেই তারিখ চূড়ান্ত করার বিধান রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এই ঘোষণা মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয়ের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করেছে বলে মনে করেন তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল