দিকপাল

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০০ এ এম | প্রিন্ট সংস্করণ

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
ছবি: সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরির রবিউস সানি মাসের গণনা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরির রবিউস সানি মাসের গণনা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল