দিকপাল

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহক ফোরামের রক্তক্ষয়ী সংঘর্ষ

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১৬ পি এম | প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহক ফোরামের রক্তক্ষয়ী সংঘর্ষ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে বিগত এস আলম গ্রুপের আমলে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজ সকাল সাড়ে ৭টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুতরা। ঠিক একই সময়ে ব্যাংকের আমানতকারীদের অধিকার রক্ষায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা।

কর্মসূচি চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহক ফোরামের রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে বিগত এস আলম গ্রুপের আমলে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজ সকাল সাড়ে ৭টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুতরা। ঠিক একই সময়ে ব্যাংকের আমানতকারীদের অধিকার রক্ষায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা।

কর্মসূচি চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল