দিকপাল

বিটিভির অনুষ্ঠান যাচাই কমিটিতে আদনান আজাদসহ ১৫ সদস্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫১ এ এম | প্রিন্ট সংস্করণ

বিটিভির অনুষ্ঠান যাচাই কমিটিতে আদনান আজাদসহ ১৫ সদস্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে তা যাচাই-বাছাই ও মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠিত ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়, যেখানে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট নির্মাতা ও অভিনেতা আদনান আজাদ।

২০১৪ সালে গঠিত কাঠামোর প্রয়োজনীয় সংশোধন এনে পুনর্গঠিত এই ১৫ সদস্যের কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন এবং সদস্য-সচিব হিসেবে কাজ করবেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা)। আদনান আজাদ ছাড়াও পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শহীদ আলী, নির্মাতা খালেদ আহমেদ সোহেলিন, নাট্যকার কামরুল হাসান দর্পণ, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহানসহ সাংস্কৃতিক অঙ্গনের একাধিক প্রতিনিধি।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, কমিটি বেসরকারিভাবে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান পরীক্ষা-নিরীক্ষা করে সম্প্রচারের উপযোগিতা নিয়ে বিটিভি কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করবে। তবে কমিটির কোনো সদস্য সরকারি উদ্যোগে বিটিভির জন্য নির্মাণাধীন কোনো অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না এবং নিজস্ব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সভাপতির আগাম অনুমতি নিতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিটিভির অনুষ্ঠান যাচাই কমিটিতে আদনান আজাদসহ ১৫ সদস্য

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে তা যাচাই-বাছাই ও মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠিত ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়, যেখানে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট নির্মাতা ও অভিনেতা আদনান আজাদ।

২০১৪ সালে গঠিত কাঠামোর প্রয়োজনীয় সংশোধন এনে পুনর্গঠিত এই ১৫ সদস্যের কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন এবং সদস্য-সচিব হিসেবে কাজ করবেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা)। আদনান আজাদ ছাড়াও পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শহীদ আলী, নির্মাতা খালেদ আহমেদ সোহেলিন, নাট্যকার কামরুল হাসান দর্পণ, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহানসহ সাংস্কৃতিক অঙ্গনের একাধিক প্রতিনিধি।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, কমিটি বেসরকারিভাবে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান পরীক্ষা-নিরীক্ষা করে সম্প্রচারের উপযোগিতা নিয়ে বিটিভি কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করবে। তবে কমিটির কোনো সদস্য সরকারি উদ্যোগে বিটিভির জন্য নির্মাণাধীন কোনো অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না এবং নিজস্ব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সভাপতির আগাম অনুমতি নিতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল