দিকপাল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় কাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৩ পি এম | প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় কাল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। এই মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগপত্র অনুযায়ী, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে পরিকল্পিতভাবে মানুষ হত্যার ষড়যন্ত্র করা হয়, যার প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে অডিও ও ভিডিও দাখিল করা হয়েছে। ওবায়দুল কাদেরের দেওয়া ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশের কারণেই ৫ আগস্ট পর্যন্ত দেশে নির্বিচারে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রসিকিউশনের দাবিতে উল্লেখ রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় কাল

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। এই মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগপত্র অনুযায়ী, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে পরিকল্পিতভাবে মানুষ হত্যার ষড়যন্ত্র করা হয়, যার প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে অডিও ও ভিডিও দাখিল করা হয়েছে। ওবায়দুল কাদেরের দেওয়া ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশের কারণেই ৫ আগস্ট পর্যন্ত দেশে নির্বিচারে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রসিকিউশনের দাবিতে উল্লেখ রয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল