নমুনা পরীক্ষায় ডোপ টেস্টে মাদক পজিটিভ আসায় পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন গত ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ডিএসএসএসসি-২০২৬ কোর্সে অংশ নেন। কোর্স চলাকালীন গত ৭ জুন অসুস্থ বোধ করলে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ডোপ টেস্ট করা হলে তার প্রস্রাবে নিষিদ্ধ উপাদান 'বেনজোডিয়াজেপাইন' এবং 'অ্যাম্ফিটামিন/মেথাম্ফিটামিন' শনাক্ত হয়, যা সামরিক কোর্সের চরম শৃঙ্খলা পরিপন্থী।
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী 'অসদাচরণ'-এর দায়ে গত ৩১ আগস্ট থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন