পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে টানা নবম দিনের মতো সাজেকে অনিশ্চিতকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল থেকেই সাজেক সড়কের বাঘাইহাটের ১০ নম্বর এলাকা এবং মাচালং ১৪ কিলোসহ বেশ কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আন্দোলনকারীরা। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের পিকেটিং বা অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পার্বত্য অঞ্চলের সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের প্রধান দাবি নিয়ে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজেকের স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছেন এবং পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এর আগে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গত বৃহস্পতিবার সাজেক সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন