সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দর কর্মী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
গত ২১ অক্টোবর (২০২৬) বিমানবন্দরে হামলার পরপরই প্রস্থান গেটের কাছে হঠাৎ আগুন ধরে যায়। রানওয়েতে থাকা অন্য বিমান ও সাধারণ যাত্রীদের প্রাণরক্ষায় তিনি সহকর্মীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।
অগ্নিসংযোগের সময় অতিরিক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ছয় সন্তানের জনক সুলতান আল-কাহতানি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জীবনের তোয়াক্কা না করে সাহসিকতার সাথে যাত্রীদের জীবন রক্ষায় তাঁর এমন আত্মত্যাগের ঘটনায় গোটা দেশজুড়ে প্রশংসায় ভাসছেন প্রয়াত এই বিমানবন্দর কর্মী।
সূত্র: বার্তা সংস্থা / আন্তর্জাতিক সংবাদমাধ্যম

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন