দিকপাল

সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে, তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান নাহিদের


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে, তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান নাহিদের
ছবি: সংগৃহীত

বিএনপির নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না তা নিয়ে চরম সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ১৬ বছর পর গঠিত সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না দাবি করে এটিকে 'জনগণের সংসদ নয়' বলে আখ্যা দেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবন থেকে উৎখাতের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকার প্রধানদের এক পা দেশে এবং আরেক পা বিদেশে অবস্থান করছে। 

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং পরিবহন খাতের চাঁদাবাজিতে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই জড়িত। এছাড়া গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আগামী ৩০ অক্টোবর শাহবাগে অনুষ্ঠিতব্য গণবিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে, তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান নাহিদের

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না তা নিয়ে চরম সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ১৬ বছর পর গঠিত সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না দাবি করে এটিকে 'জনগণের সংসদ নয়' বলে আখ্যা দেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবন থেকে উৎখাতের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকার প্রধানদের এক পা দেশে এবং আরেক পা বিদেশে অবস্থান করছে। 

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং পরিবহন খাতের চাঁদাবাজিতে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই জড়িত। এছাড়া গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আগামী ৩০ অক্টোবর শাহবাগে অনুষ্ঠিতব্য গণবিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল