দিকপাল

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে তারেক রহমানের সরকারি সফরের সময় ওই রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন এবং এ সফর থেকে দেশে নতুন বিনিয়োগ আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংলাপ অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ আরও জানান, সীমিত বাজেট থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু অভিযানে কাজ করে যাচ্ছে এবং আসন্ন কপ-৩১ সম্মেলনে শক্তি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা হবে। তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব প্রদান এবং উন্নত দেশগুলোকে অনুদান হিসেবে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে তারেক রহমানের সরকারি সফরের সময় ওই রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন এবং এ সফর থেকে দেশে নতুন বিনিয়োগ আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংলাপ অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ আরও জানান, সীমিত বাজেট থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু অভিযানে কাজ করে যাচ্ছে এবং আসন্ন কপ-৩১ সম্মেলনে শক্তি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা হবে। তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব প্রদান এবং উন্নত দেশগুলোকে অনুদান হিসেবে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের জোর দাবি জানান।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল