দিকপাল

বিয়ের দাবিতে জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বিচারক পলাতক


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ০৭:৩১ পি এম | প্রিন্ট সংস্করণ

বিয়ের দাবিতে জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বিচারক পলাতক

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। প্রেমিকার অবস্থানের খবর পেয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন ওই বিচারক। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বগুড়া জজ আদালতের সহকারী জজ ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। 

শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর এই অনশন কর্মসূচি চলছিল। অনশনরত শিক্ষিকা রংপুর হারাগাছ উচ্চবিদ্যালয়ে কর্মরত এবং একই ইউনিয়নের পোস্ট অফিস এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে।

অনশনরত শিক্ষিকার অভিযোগ, সহকারী জজ পদে যোগ দেওয়ার পরও দীর্ঘদিন ধরে বিয়ে করার কথা বলে সময়ক্ষেপণ করছিলেন ইউনুস আলী। সম্প্রতি গোপন সূত্রের মাধ্যমে বিচারক অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন জানান, ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

বিষয় : প্রেম প্রেমিকা বিচারক পলাতক স্কুলশিক্ষিকা বিয়ের দাবি টংভাঙ্গা অনশনরত শিক্ষিকা রংপুর হারাগাছ উচ্চবিদ্যালয় ইউনুস আলী হাতীবান্ধা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপন সূত্র

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বিয়ের দাবিতে জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন, বিচারক পলাতক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুলশিক্ষিকা। প্রেমিকার অবস্থানের খবর পেয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন ওই বিচারক। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বগুড়া জজ আদালতের সহকারী জজ ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। 

শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর এই অনশন কর্মসূচি চলছিল। অনশনরত শিক্ষিকা রংপুর হারাগাছ উচ্চবিদ্যালয়ে কর্মরত এবং একই ইউনিয়নের পোস্ট অফিস এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে।

অনশনরত শিক্ষিকার অভিযোগ, সহকারী জজ পদে যোগ দেওয়ার পরও দীর্ঘদিন ধরে বিয়ে করার কথা বলে সময়ক্ষেপণ করছিলেন ইউনুস আলী। সম্প্রতি গোপন সূত্রের মাধ্যমে বিচারক অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন জানান, ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল