দিকপাল

হরমুজ প্রণালিতে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ১০:০০ এ এম | প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালিতে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে তা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই জলপথে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, রাতভর হামলার শিকার হওয়া সাতটি জাহাজের মধ্যে চারটিতে তেল স্থানান্তরের সময় আগুন ধরে যায় এবং বাকি তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং হামলায় হতাহতের সংখ্যা বা জাহাজগুলোর পতাকাবাহী দেশের তথ্য জানা যায়নি। 

আইআরজিসি স্পষ্ট সতর্কবার্তায় জানিয়েছে, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে পথসুবিধা দিতে থাকে, তবে সংঘাত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে এ রুটে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

বিষয় : হামলা

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


হরমুজ প্রণালিতে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে তা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই জলপথে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, রাতভর হামলার শিকার হওয়া সাতটি জাহাজের মধ্যে চারটিতে তেল স্থানান্তরের সময় আগুন ধরে যায় এবং বাকি তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং হামলায় হতাহতের সংখ্যা বা জাহাজগুলোর পতাকাবাহী দেশের তথ্য জানা যায়নি। 

আইআরজিসি স্পষ্ট সতর্কবার্তায় জানিয়েছে, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে পথসুবিধা দিতে থাকে, তবে সংঘাত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে এ রুটে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: আলজাজিরা


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল