সরকারের একের পর এক ভুল ও অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নীরব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হলেও ভুলের সমালোচনা করতে তারা পিছপা হবেন না।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে জামায়াত আমির এসব কথা বলেন। মতবিনিময় সভায় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ, গণমাধ্যম, প্রবাসীদের অধিকার এবং জাতীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান বলেন, অতীয়ের ভুল রাজনৈতিক সংস্কৃতি ভেঙে সরকারি দলের ভালো কাজের প্রশংসা ও অন্যায়ের গঠনমূলক প্রতিবাদ করা হবে। জেলা পরিষদে রাজনৈতিক পদায়ন ও পিএসসি দলীয়করণের সমালোচনা করে তিনি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া সৌদি আরবের কারাগারে বন্দি সাত হাজারের বেশি বাংলাদেশি যেন ন্যায়বিচার পান, সে বিষয়ে কূটনৈতিক নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন