দিকপাল

জিয়াউল আহসানের তথ্য ফাঁসের উদ্যোগ, তারেক সাঈদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩১ পি এম | প্রিন্ট সংস্করণ

জিয়াউল আহসানের তথ্য ফাঁসের উদ্যোগ, তারেক সাঈদের ওপর হামলার অভিযোগ

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি এনএসআই ও র‍্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে স্পর্শকাতর তথ্য ফাঁসের আগ্রহ প্রকাশ করায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের ওপর কারাগারে প্রাণঘাতী হামলা চালানোর মারাত্মক অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জ জেলা কারাগারে কারারক্ষীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এ নির্যাতন চালানো হয় বলে দাবি করেছে তাঁর পরিবার।

সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার বরাতে প্রকাশ্যে আসা এ তথ্যে পরিবার জানায়, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তারেক সাঈদ। তাঁদের দাবি, ওই তথ্য যাতে কোনোভাবেই সামনে না আসে, সেজন্য কেরানীগঞ্জে বন্দি জিয়াউল আহসানের নির্দেশেই মুন্সিগঞ্জ কারাগারে এই হামলা চালানো হয়। উল্লেখ্য, ২০১৪ সালের সাত খুনের ঘটনার পর থেকেই তারেক সাঈদ দাবি করে আসছিলেন যে, এ ঘটনার নেপথ্যে জিয়াউল আহসান সরাসরি যুক্ত ছিলেন এবং ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাতুল ফরহাদের নির্দেশে কারারক্ষীরা কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে লাঠি দিয়ে তারেক সাঈদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি, অন্য এক বন্দিকে দিয়ে জেল সুপারের গায়ে নোংরা পানি ফেলার উসকানি দেওয়ার জেরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

তবে পরিবার বিষয়টিকে সুপরিকল্পিত হত্যাচেষ্টা অভিহিত করে গুরুতর আহত তারেক সাঈদের উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জের সিভিল সার্জন ও কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই সাথে দেশের কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারের ভেতরে এমন সহিংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউল আহসানের তথ্য ফাঁসের উদ্যোগ, তারেক সাঈদের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল