শারীরিক অসুস্থতার কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করায় তিনি তাঁর কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার পূর্বনির্ধারিত সফর তাৎক্ষণিকভাবে বাতিল করেন।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর মন্ত্রী অসুস্থতা বোধ করেন। পরবর্তীতে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও বিশ্রামে থাকার পর তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ এবং তাঁর সাবেক জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান যে, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি এবং শ্রমিক অসন্তোষ নিরসনে টানা ব্যস্ততার কারণে ঢাকায় থাকতেই তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তা সত্ত্বেও পূর্বনির্ধারিত সফর অব্যাহত রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে হাসপাতালে শরণাপন্ন হতে হয়।
বিষয় : আরিফুল হক চৌধুরী

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন