জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থ রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপকল্প বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এক ঐতিহাসিক ঘটনা। তিনি তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার ধারা অব্যাহত রেখে দেশপ্রেম ও জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন। আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত বক্তব্য উপস্থাপন করবেন।
ব্যয় সংকোচন ও সনাতনী ধারা ভেঙে প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত সফরসূচি ও ছোট বহর নিয়ে নিউইয়র্ক পৌঁছেছেন বলে জানান তাঁর মুখপাত্র। আনুষ্ঠানিক প্রতিনিধিদলে মাত্র ৩৫ জন কর্মকর্তা ছাড়াও কেবল অত্যাবশ্যকীয় নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত কর্মী এবং সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশ এবং সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর চার কর্মদিবসের আনুষ্ঠানিক ব্যস্ততা শুরু হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সফরটি মূলত জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক হওয়ায় আলাদাভাবে এই ধরনের দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই। তবে সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন