পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে (পূর্ব চত্বরে) আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলা বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিদিন বিকেলের পর বিশেষ করে আছরের নামাজের পর থেকে মেলা প্রাঙ্গণে পাঠক, গবেষক ও দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
এবারের মেলায় মোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে দেশি ও বিদেশি মিলিয়ে ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের বই প্রদর্শন ও বিক্রি করছে। মিশর, লেবানন, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের ৭টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলকসহ শতাধিক প্রকাশনার বিপুল গ্রন্থসম্ভার স্থান পেয়েছে এসব স্টলে। পাঠকদের সুবিধার্থে মেলার স্টলগুলোতে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টল থেকে তাদের প্রকাশিত বইয়ের ওপর ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন ক্রেতারা।
মেলা প্রাঙ্গণে বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ওয়াফা হাফিজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত 'সিরাত এক্সিবিশন', যেখানে বিশ্বনবী (সা.)-এর জীবনী সহজভাবে তুলে ধরা হয়েছে। মেলায় দর্শনার্থীদের সুবিধার জন্য নারীদের জন্য আলাদা বসার স্থান, 'শিশু চত্বর', তথ্যকেন্দ্র, লেখক ও ম্যাগাজিন কর্নার এবং মিডিয়া কর্নার রাখা হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন