দিকপাল

জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো, ঘোষণা ডিসেম্বরে


আল জাবিরী
আল জাবিরী সম্পাদক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০২:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো, ঘোষণা ডিসেম্বরে
ছবি : সংগ্রহীত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত ও কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ এবং আগামী জানুয়ারি মাস থেকে নতুন বেতারে তা পরিশোধ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। 

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কোনো কালক্ষেপণ করা হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে। এদিকে মালিকপক্ষের প্রতিনিধিরাও ডিসেম্বরের মধ্যেই বর্ধিত বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেছেন। 

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো, ঘোষণা ডিসেম্বরে

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত ও কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ এবং আগামী জানুয়ারি মাস থেকে নতুন বেতারে তা পরিশোধ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। 

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কোনো কালক্ষেপণ করা হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে। এদিকে মালিকপক্ষের প্রতিনিধিরাও ডিসেম্বরের মধ্যেই বর্ধিত বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেছেন। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল