দিকপাল

জামায়াতের জোট ছাড়লেই কেবল বাঁচবে জাতীয় নাগরিক পার্টি, মন্তব্য রাশেদ খাঁনের


পলিটিক্যাল ডেক্স
পলিটিক্যাল ডেক্স
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০৬:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

জামায়াতের জোট ছাড়লেই কেবল বাঁচবে জাতীয় নাগরিক পার্টি, মন্তব্য রাশেদ খাঁনের
ছবি : সংগ্রহীত

জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অবিলম্বে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জামায়াত ও এনসিপির রাজনৈতিক আদর্শ তেল ও জলের মতো সম্পূর্ণ বিপরীতমুখী, যা কখনো একসঙ্গে মিশতে পারে না। 

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন উল্লেখ করেন যে, নির্বাচনের আগে সংসদীয় রাজনীতি করার উদ্দেশ্যে জামায়াতের সঙ্গে জোট করায় ডা. তাসনিম জারা এবং সম্প্রতি সামান্তা শারমিনের মতো প্রতিশ্রুতিশীল তরুণ নেতারা এনসিপি ছেড়ে চলে গেছেন, এবং এই জোট অব্যাহত থাকলে দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারাও ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। 

এ সময় জামায়াতের বিভিন্ন নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দলটির নেতাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ এবং তাদের হাতে দেশের নারীরা নিরাপদ নন। তাই তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে হলে এনসিপিকে অবিলম্বে এই জোটের সঙ্গ ত্যাগ করতে হবে বলে তিনি মত দেন।

বিষয় : এনসিপি রাশেদ খান জামায়াত জাশি

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


জামায়াতের জোট ছাড়লেই কেবল বাঁচবে জাতীয় নাগরিক পার্টি, মন্তব্য রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অবিলম্বে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জামায়াত ও এনসিপির রাজনৈতিক আদর্শ তেল ও জলের মতো সম্পূর্ণ বিপরীতমুখী, যা কখনো একসঙ্গে মিশতে পারে না। 

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন উল্লেখ করেন যে, নির্বাচনের আগে সংসদীয় রাজনীতি করার উদ্দেশ্যে জামায়াতের সঙ্গে জোট করায় ডা. তাসনিম জারা এবং সম্প্রতি সামান্তা শারমিনের মতো প্রতিশ্রুতিশীল তরুণ নেতারা এনসিপি ছেড়ে চলে গেছেন, এবং এই জোট অব্যাহত থাকলে দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারাও ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। 

এ সময় জামায়াতের বিভিন্ন নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দলটির নেতাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ এবং তাদের হাতে দেশের নারীরা নিরাপদ নন। তাই তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে হলে এনসিপিকে অবিলম্বে এই জোটের সঙ্গ ত্যাগ করতে হবে বলে তিনি মত দেন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল