দিকপাল

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহারের অভিযোগ: নিহত ৩ সেনা

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৭ এ এম | প্রিন্ট সংস্করণ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহারের অভিযোগ: নিহত ৩ সেনা

জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত ‘মুওয়াফাক সালতি’ বিমানঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলায় ইরান চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চমানের কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল। মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। উক্ত হামলায় যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা সদস্য নিহত হন।

প্রতিবেদন অনুসারে, তেহরান হামলা পরিচালনার আগে ও পরে ওই ঘাাঁটির সুনির্দিষ্ট স্যাটেলাইট চিত্র সংগ্রহ করে সঠিক লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল। তবে মার্কিন প্রশাসনের প্রতিনিধিরা জানিয়েছেন যে এতে বেইজিং সরকারের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তারা অভিযোগ তুলছেন না এবং ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নামও তারা প্রকাশ করেননি।

বিষয়টি নিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তারা চীনা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করলে চীনের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয় এবং সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়। উল্লেখ্য, ইরানকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য স্যাটেলাইট তথ্য সরবরাহের অভিযোগে গত মে মাসেই তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ট্রাম্প-শি জিনপিং শীর্ষ সম্মেলনের ঠিক আগে এই তথ্য সামনে আসায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহারের অভিযোগ: নিহত ৩ সেনা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত ‘মুওয়াফাক সালতি’ বিমানঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলায় ইরান চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চমানের কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল। মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। উক্ত হামলায় যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা সদস্য নিহত হন।

প্রতিবেদন অনুসারে, তেহরান হামলা পরিচালনার আগে ও পরে ওই ঘাাঁটির সুনির্দিষ্ট স্যাটেলাইট চিত্র সংগ্রহ করে সঠিক লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল। তবে মার্কিন প্রশাসনের প্রতিনিধিরা জানিয়েছেন যে এতে বেইজিং সরকারের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তারা অভিযোগ তুলছেন না এবং ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নামও তারা প্রকাশ করেননি।

বিষয়টি নিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তারা চীনা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করলে চীনের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয় এবং সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়। উল্লেখ্য, ইরানকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য স্যাটেলাইট তথ্য সরবরাহের অভিযোগে গত মে মাসেই তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ট্রাম্প-শি জিনপিং শীর্ষ সম্মেলনের ঠিক আগে এই তথ্য সামনে আসায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল