দিকপাল

ভারসাম্যপূর্ণ জীবনের শ্রেষ্ঠ আদর্শ রাসুলুল্লাহ (সা.)

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | ১১:৫২ এ এম | প্রিন্ট সংস্করণ

ভারসাম্যপূর্ণ জীবনের শ্রেষ্ঠ আদর্শ রাসুলুল্লাহ (সা.)

রাসুলুল্লাহ (সা.) ছিলেন ভারসাম্যের সর্বশ্রেষ্ঠ বাস্তব আদর্শ। জীবনে কোনোরূপ চরমপন্থা বা বাড়াবাড়ি ছাড়া তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা, কঠোরতাহীন ন্যায়পরায়ণ নেতা এবং কৃত্রিমতাহীন শিক্ষক ও সংস্কারক। তাঁর জীবন গভীরভাবে অনুধাবন করলে দেখা যায়, জীবনের প্রতিচ্ছব্দে তিনি চরম ও পরমকে পরিহার করে ভারসাম্যপূর্ণ জীবনাচারে অভ্যস্ত ছিলেন।

রাসুলুল্লাহ (সা.) ইবাদতে ছিলেন সর্বশ্রেষ্ঠ। তবে তিনি দ্বিনকে কোনো অনমনীয় বোঝা বানাননি, যা মানুষকে ক্লান্ত ও অতিষ্ঠ করে তোলে। তিনি সহজতা ও অনুকম্পার শিক্ষা দিয়ে বলেছেন, “নিশ্চয়ই এই দ্বিন সহজ। আর যে ব্যক্তি দ্বিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা অবলম্বন করবে, দ্বিন তাকে পরাভূত করবে।” (সহিহ বুখারি: ৩৯)।

একদা তিনজন ব্যক্তি রাসুল (সা.)-এর ইবাদত সম্পর্কে জেনে নিজেদের সার্বক্ষণিক রোজা রাখা, রাত জেগে নামাজ পড়া এবং বিবাহ না করার প্রতিজ্ঞা প্রকাশ করেন। রাসুলুল্লাহ (সা.) বিষয়টি জানতে পেরে তাঁদের ডেকে স্পষ্ট করেন যে, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্তেও রোজা রাখেন ও ছাড়েন, রাতে ইবাদত করেন ও ঘুমান এবং সংসার পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি শিক্ষা দেন যে, ইবাদতের মূল স্পিরিট হলো জীবনের সব বৈধ অধিকার রক্ষা করার পাশাপাশি আল্লাহর আনুগত্য করা।

সালমান ফারসি (রা.) ও আবু দারদা (রা.)-এর জীবনকেন্দ্রিক একটি ঘটনা এ বিষয়ে অত্যন্ত শিক্ষণীয়। আবু দারদা (রা.)-কে অতিরিক্ত ইবাদতে মগ্ন দেখে সালমান (রা.) তাঁকে নসিহত করেন যে, শরীর, পরিবার ও অতিথির প্রতিও নির্দিষ্ট অধিকার রয়েছে। রাসুলুল্লাহ (সা.) সালমান (রা.)-এর এই নীতি ও পর্যবেক্ষণকে সমর্থন করে বলেন, “সালমান সত্য বলেছে।” (সহিহ বুখারি: ১৯৬৮)।

রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু ও কোমল হৃদয়ের অধিকারী। কিন্তু তাঁর এই কোমলতা কখনোই সত্য, ন্যায় ও ইনসাফের সাথে আপস করেনি। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) কোনো ব্যক্তিগত আঘাতে কখনোই প্রতিশোধ নেননি; তবে আল্লাহর আদেশ ও নিষিদ্ধ সীমা লঙ্ঘিত হলে তিনি ন্যায়ের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতেন।

রাসুলুল্লাহ (সা.) মানুষের ভুল কিংবা অপরাধের চিকিৎসা শুধু ধমক বা অপমানের মাধ্যমে করতেন না; বরং শিক্ষা ও পর্যালোচনার মাধ্যমে তা সংশোধন করতেন। একদা এক পথচারী বা অশিক্ষিত ব্যক্তি মসজিদে প্রস্রাব করে ফেললে সাহাবিরা তাকে বাধা দিতে গেলে রাসুল (সা.) তাকে ছেড়ে দিতে বলেন এবং পরবর্তীতে বুঝিয়ে বলেন, “তোমাদের সহজকারী হিসেবে পাঠানো হয়েছে, কঠিনকারী হিসেবে নয়।” (সহিহ বুখারি: ২২০)।

পুত্র ইবরাহিমের বিয়োগে রাসুলুল্লাহ (সা.) অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, “চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় দুঃখিত হয়; কিন্তু আমরা এমন কোনো কথা বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে।” (সহিহ বুখারি: ১৩০৩)। ইসলাম অনুভূতির স্বাভাবিক বিকাশকে রুদ্ধ করে না, বরং তাকে ঈমান ও ধৈর্যের সীমানার মধ্যে সংযত ও পরিমার্জিত করতে শেখায়।

ঘরে বা পরিবারে রাসুলুল্লাহ (সা.) ছিলেন ভীষণ সদ্ব্যবহারী ও সহযোগিতাপরায়ণ। ঘরের কাজে স্ত্রীদের সহযোগিতা করা থেকে শুরু করে তাঁদের অধিকার রক্ষায় তিনি ছিলেন সদা সচেষ্ট। পাশাপাশি, রাজনৈতিক বা সামাজিক নেতৃত্বে তিনি সাহসী কিন্তু বিচক্ষণ ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের কৌশলগত পরিকল্পনা এবং পূর্ণ তাওয়াক্কুলের সমন্বয় প্রমাণ করে যে, তিনি জীবনের সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ প্রস্তুতি ও আল্লাহর ওপর ভরসার নিখুঁত ভারসাম্য বজায় রেখেছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারসাম্যপূর্ণ জীবনের শ্রেষ্ঠ আদর্শ রাসুলুল্লাহ (সা.)

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল