দিকপাল

সাড়ে ১৪ হাজার শিক্ষকের পদায়ন না হওয়া পর্যন্ত প্রাথমিকে বদলি স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলি

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষকের পদায়ন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান, যা আজ থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষকদের পদায়ন শেষে শিক্ষক বদলি প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। তবে সে সময় বিদ্যমান বদলি নীতিমালাই বহাল থাকবে, নাকি নতুন রূপরেখা তৈরি করা হবে—তা পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে। এ ছাড়া আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার বিতরণ কার্যক্রম চালু করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

উপবৃত্তি প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, উপবৃত্তি ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও সুনির্দিষ্ট অর্থনৈতিক চাহিদানর্ভর (নিড-বেসড) করার লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি উপবৃত্তির অর্থের পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি ঝরে পড়া শিশু-কিশোরদের মূলধারায় ফেরাতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি সংবিধানের ১৭ অনুচ্ছেদের সার্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৮.৯৮ শতাংশে উন্নীত হয়েছে। এই অগ্রগতি ইতিবাচক হলেও এখনো বড় একটি অংশ কাঙ্ক্ষিত শিক্ষাসুযোগের বাইরে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ মানবসম্পদ গড়তেই বর্তমান সরকার এই কৌশলগত সংস্কার আনছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল