ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৩তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এই দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন প্রদান করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ভর্তুকিমূল্যে ও খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ‘অস্ট-গ্রেইন এক্সপোর্টস পিটিওয়াই লিমিটেড’ থেকে ৭৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৯ হাজার টন ছোলা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে; এতে প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে, স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) ২ লিটারের পিইটি বোতলে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। স্থানীয় চার শীর্ষ প্রতিষ্ঠান—গ্রীন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, প্রধান অয়েল মিলস লিমিটেড, মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড এবং মজুমদার প্রডাক্টস লিমিটেডের মাধ্যমে এই তেল টিসিবিকে সরবরাহ করা হবে। সরকারি এই পদক্ষেপের ফলে নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা সহজ হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন