দিকপাল

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৩ এ এম | প্রিন্ট সংস্করণ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক ঝুঁকির আশঙ্কা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা বা ক্ষোভ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম ট্রাম্পের কাছে জানতে চান—ইরানের সঙ্গে সংঘাতের কারণে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে জেনেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিনিয়মে ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাসী নন; তবেযেকোনো বড় সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনার সুযোগ থেকে যায়। তিনি জোর দিয়ে বলেন, আবার একই পরিস্থিতি তৈরি হলেও তিনি ঠিক এই সিদ্ধান্তই গ্রহণ করতেন।

সাক্ষাৎকারে ট্রাম্প সমর্থকদের মনোবল হারানোর অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দাবি করেন, ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে নেওয়া এই পদক্ষেপে সাধারণ মার্কিনিরা গর্বিত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সামরিক সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা রিপাবলিকানদের জন্য নির্বাচনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধ সমাপ্তির দিকে পৌঁছাবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক ঝুঁকির আশঙ্কা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা বা ক্ষোভ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম ট্রাম্পের কাছে জানতে চান—ইরানের সঙ্গে সংঘাতের কারণে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে জেনেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিনিয়মে ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাসী নন; তবেযেকোনো বড় সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনার সুযোগ থেকে যায়। তিনি জোর দিয়ে বলেন, আবার একই পরিস্থিতি তৈরি হলেও তিনি ঠিক এই সিদ্ধান্তই গ্রহণ করতেন।

সাক্ষাৎকারে ট্রাম্প সমর্থকদের মনোবল হারানোর অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দাবি করেন, ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে নেওয়া এই পদক্ষেপে সাধারণ মার্কিনিরা গর্বিত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সামরিক সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা রিপাবলিকানদের জন্য নির্বাচনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধ সমাপ্তির দিকে পৌঁছাবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল