দিকপাল

পরিবেশ রক্ষায় কুরআনের নির্দেশনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১২:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

পরিবেশ রক্ষায় কুরআনের নির্দেশনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পবিত্র কুরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির সঠিক যত্ন ও পরিবেশ পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইকোসিস্টেম বা প্রতিবেশ ব্যবস্থার সঙ্গে মানবসমাজের সম্পর্ককে অবিচ্ছেদ্য উল্লেখ করে তিনি সবাইকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর যৌথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতটি বিশেষভাবে উদ্ধৃত করেন। তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে স্পষ্ট ঘোষণা করেছেন যে, ‘তিনিই সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, তার সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন’।”

এই আয়াতের সমসাময়িক ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চারপাশের নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণীসহ সামগ্রিক পরিবেশ ও প্রতিবেশের সবকিছুই মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। তবে এই নিয়ামত ও সৃষ্টির সুবিধা যদি আমাদের দীর্ঘমেয়াদে ভোগ করতে হয়, তবে মানুষ হিসেবে আমাদের কিছু অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যথানিয়মে আল্লাহর সব সৃষ্টির যত্ন নেওয়া এবং তা লালন-পালন করা মানবসমাজের অন্যতম প্রধান দায়িত্ব।

আধুনিক বিজ্ঞানের উৎকর্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিজ্ঞানের যুগে এটি একটি প্রমাণিত সত্য যে, ইকোসিস্টেম বা প্রাকৃতিক ভারসাম্য ব্যবস্থার সঙ্গে মানবসমাজের টিকে থাকার সম্পর্ক অত্যন্ত গভীর। এই ইকোসিস্টেমের নিরাপদ লালন, সংরক্ষণ এবং টেকসই বিকাশের সঙ্গেই মানব সভ্যতার নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতি বিপন্ন হলে মানবজাতিও সংকটে পড়বে, তাই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পরিবেশ রক্ষায় কুরআনের নির্দেশনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল