দিকপাল

শেষ বিদায়ে আজ মাশহাদে সমাহিত হচ্ছেন খামেনি

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১১:০৯ এ এম | প্রিন্ট সংস্করণ

শেষ বিদায়ে আজ মাশহাদে সমাহিত হচ্ছেন খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সম্পন্ন হতে যাচ্ছে। তাঁর জন্মস্থান ইরানের মাশহাদ শহরে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার সমাধির পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রথম তিন দিন সাধারণ জনগণের শেষ শ্রদ্ধার জন্য খামেনির মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পবিত্র কোম শহরে। সেখান থেকে বিশেষ বিমানে করে মরদেহটি ইরাকে নিয়ে যাওয়া হয়।

ইরাকের নাজাফ ও কারবালায় হাজার হাজার মানুষ এবং শীর্ষ ধর্মীয় নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিশেষ করে নাজাফে আয়োজিত শোকযাত্রায় লাখ লাখ মানুষের ঢল নামে। নাজাফের শোকযাত্রা শেষে মরদেহ হযরত আলী (রা.)–এর সমাধি প্রাঙ্গণে নেওয়া হয় এবং সেখানে বিশেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কারবালায় আরেকটি জানাজা শেষ করে খামেনির মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, চার মাস আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অবরোধের কারণে এতদিন তাঁর দাফন স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি সমঝোতা স্মারক সই হওয়ার পর এই দাফনের নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

শেষ বিদায়ে আজ মাশহাদে সমাহিত হচ্ছেন খামেনি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সম্পন্ন হতে যাচ্ছে। তাঁর জন্মস্থান ইরানের মাশহাদ শহরে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার সমাধির পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রথম তিন দিন সাধারণ জনগণের শেষ শ্রদ্ধার জন্য খামেনির মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পবিত্র কোম শহরে। সেখান থেকে বিশেষ বিমানে করে মরদেহটি ইরাকে নিয়ে যাওয়া হয়।

ইরাকের নাজাফ ও কারবালায় হাজার হাজার মানুষ এবং শীর্ষ ধর্মীয় নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিশেষ করে নাজাফে আয়োজিত শোকযাত্রায় লাখ লাখ মানুষের ঢল নামে। নাজাফের শোকযাত্রা শেষে মরদেহ হযরত আলী (রা.)–এর সমাধি প্রাঙ্গণে নেওয়া হয় এবং সেখানে বিশেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কারবালায় আরেকটি জানাজা শেষ করে খামেনির মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, চার মাস আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অবরোধের কারণে এতদিন তাঁর দাফন স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি সমঝোতা স্মারক সই হওয়ার পর এই দাফনের নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হয়।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল