যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিলাডেলফিয়া পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা মাহফুজুল হককে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। দুর্বৃত্তরা অত্যন্ত কাছ থেকে তাঁর মাথার পেছনে গুলি করে।
উদ্ধারের সময় মাহফুজুলের গাড়িটি চালু অবস্থায় ছিল এবং পাশে একটি ডেলিভারি ব্যাগ পড়ে ছিল। পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্বপরিকল্পিত বা টার্গেট কিলিং হতে পারে। পুলিশ নিহতের ওয়ান-প্লাস মোবাইলের ডাটা এবং জিপিএস ট্র্যাকিং পরীক্ষা করে জানতে পেরেছে, মাহফুজুল হক যে নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, ওই বাড়ির বাসিন্দারা কোনো খাবারের অর্ডারই করেননি। ধারণা করা হচ্ছে, খুনিরা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অ্যাপে খাবারের অর্ডার দিয়ে মাহফুজুলকে সেখানে ডেকে এনেছিল।
ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, কালো পোশাক ও মুখঢাকা মুখোশ পরা তিনজন কৃষ্ণাঙ্গ যুবককে এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনও তাদের ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে আরেকটি খাবারের ব্যাগ পাওয়া গেছে, যা এই ঘটনার সাথে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনবিসি ১০ ফিলাডেলফিয়া

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন