দিকপাল

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১১:১৩ এ এম | প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির
ছবি: সংগৃহীত

নিরাপত্তা ও কৌশলগত ঝুঁকির কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। গতকাল বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কর্নেল অলি আহমদ বলেন, সরকারের প্রধান কাজ হওয়া উচিত প্রশাসনের অভ্যন্তরে ও দেশে সক্রিয় থাকা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করা। তিনি সতর্ক করে বলেন, এই চক্রের কারণে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে রাষ্ট্র ও দল সংস্কারে প্রধানমন্ত্রীকে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পার্শ্ববর্তী ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, চারপাশে নিরাপত্তা ঝুঁকি রেখে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা অসম্ভব। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা (১১ দল) প্রকাশ্যে সমালোচনা করলেও, সরকারের ভেতরে বা চারপাশে অবস্থানকারীরাই প্রকৃত অর্থে বেশি বিপজ্জনক হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কর্নেল অলি আহমদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নানামুখী অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রু দ্বারা পরিবেষ্টিত। সরকারের এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে বিদেশি স্বার্থান্বেষী মহলের এজেন্টরা অবস্থান করছে, যা যেকোনো সময় প্রধানমন্ত্রীর জন্য বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় ডেকে আনতে পারে। অবিলম্বে এদের চিহ্নিত করে দল ও প্রশাসন থেকে বহিষ্কারের পরামর্শ দেন তিনি।

সেমিনারে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক ও বিনিয়োগ মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অলি আহমদ। বিভিন্ন খাতে চলমান চাঁদাবাজি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের বর্তমান অবস্থান খুব একটা সুবিধাজনক নয়।

বক্তব্যের শেষাংশে তিনি স্পষ্ট করেন যে, ১১ দলীয় জোট সরকারের শত্রু নয়, বরং সুহৃদ। শুভাকাঙ্ক্ষী হিসেবেই তারা এই ত্রুটিগুলো প্রকাশ্যে তুলে ধরছেন। প্রধানমন্ত্রীকে সব ধরনের প্রভাবমুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল