দিকপাল

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৩৭ এ এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি

জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

আজ বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনার কথা উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এই পরামর্শগুলোকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। একইসঙ্গে সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান যে, এরইমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারের কাজ চলমান রয়েছে। ইসির নিজস্ব দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে ভালোভাবে আমলে নিলে সামনের নির্বাচনগুলোতে ইতিবাচক ও ভালো কিছু করা সম্ভব।

সংলাপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করতে আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে আরও বেশি নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

আজ বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনার কথা উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এই পরামর্শগুলোকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। একইসঙ্গে সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান যে, এরইমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারের কাজ চলমান রয়েছে। ইসির নিজস্ব দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে ভালোভাবে আমলে নিলে সামনের নির্বাচনগুলোতে ইতিবাচক ও ভালো কিছু করা সম্ভব।

সংলাপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করতে আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে আরও বেশি নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল