দিকপাল

সংস্কার বাস্তবায়ন না হলে পরিবর্তন আসবে না নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১২:৪৯ পি এম | প্রিন্ট সংস্করণ

সংস্কার বাস্তবায়ন না হলে পরিবর্তন আসবে না নাহিদ ইসলাম

সরকার এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার প্রক্রিয়া শুরু করেনি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন আসবে না।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্যই মূলত জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। দেশের মানুষের মধ্যকার বৈষম্য দূর করা এবং দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের উন্নয়ন নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে দেশের মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিলেও বর্তমানে যারা সরকার গঠন করেছে, তারা মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পেয়েছে। ফলে, বর্তমান সরকারের চেয়েও সংস্কার ও জুলাই সনদের পক্ষে জনমত অনেক বেশি শক্তিশালী।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সরকার ক্ষমতায় বসার পর থেকেই জনগণের এই গণভোটকে অস্বীকৃতি জানাতে শুরু করেছে। তারা এখন পর্যন্ত গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এই সংস্কারগুলো বাস্তবায়িত না হলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অসম্ভব।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী আজীবন শ্রমিক, কৃষক ও সাধারণ মেহনতি মানুষের অধিকারের জন্য রাজনীতি করে গেছেন। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) একইভাবে সবসময় সাধারণ মানুষের কথা বলতে চায়।

উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলীয় ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন এবং এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সংস্কার বাস্তবায়ন না হলে পরিবর্তন আসবে না নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল