দিকপাল

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অভিযুক্ত গ্রেপ্তার

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৫১ এ এম | প্রিন্ট সংস্করণ

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিরপুর-১০ ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি মিরপুর-১০ এলাকারই বাসিন্দা। ঘটনার পর তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক ব্যক্তি সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই নৃশংস হামলার ঘটনায় একটি মামলাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিরপুর-১০ ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি মিরপুর-১০ এলাকারই বাসিন্দা। ঘটনার পর তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক ব্যক্তি সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই নৃশংস হামলার ঘটনায় একটি মামলাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল