দিকপাল

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:০৪ এ এম | প্রিন্ট সংস্করণ

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা বিশেষ তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে এপি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

বিতর্কের সূত্রপাত মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচে, যেখানে মার্কিন ফুটবলার বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। এই লাল কার্ডকে ‘অন্যায়’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন এবং ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাঁকে ধন্যবাদ জানান। এই ঘটনাটিই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এক গভীর সন্দেহের আবরণে ঢেকে দিয়েছে।

ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপীয় ফুটবলে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করার উপযুক্ত সময়। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা (UEFA) এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা’।

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একাধিক ম্যাচে ফিফা ও এর রেফারিদের ভূমিকা নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট জানিয়েছে, রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত, খেলার ফলাফলে রাজনৈতিক চাপ প্রয়োগ এবং স্পন্সর ইস্যুসহ সার্বিক বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখবে। একই সাথে ফিফার এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল