দিকপাল

সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০১:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের

সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। শুক্রবার (৩ জুলাই) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় এই হুমকি দেন।

হুতি নেতার অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দিতে চেয়েছিল। তিনি বলেন, ভোর ৫টা ২০ মিনিটে হুতি-নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি বিমানের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ওই ইরানি বিমানে দুই শতাধিক আটকে পড়া, আহত ও অসুস্থ যাত্রী ছিলেন বলে দাবি তার। পরে বিমানটি নিরাপদে সানায় অবতরণ করে এবং একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে ফিরে যায়।

ইয়াহিয়া সারি সৌদি আরবকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো আগ্রাসন চালায়, তবে সৌদি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্থল ও সমুদ্রপথে হামলা চালানো হবে। হুতিরা জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সৌদি-মার্কিন অবরোধ ভাঙার নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে হুতি গোষ্ঠী। দীর্ঘ এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। সম্প্রতি সৌদি সমর্থিত সরকার ও হুতিদের মধ্যে বৃহৎ বন্দি বিনিময় হলেও নতুন এই হুমকি আবারও উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। শুক্রবার (৩ জুলাই) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় এই হুমকি দেন।

হুতি নেতার অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দিতে চেয়েছিল। তিনি বলেন, ভোর ৫টা ২০ মিনিটে হুতি-নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি বিমানের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ওই ইরানি বিমানে দুই শতাধিক আটকে পড়া, আহত ও অসুস্থ যাত্রী ছিলেন বলে দাবি তার। পরে বিমানটি নিরাপদে সানায় অবতরণ করে এবং একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে ফিরে যায়।

ইয়াহিয়া সারি সৌদি আরবকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো আগ্রাসন চালায়, তবে সৌদি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্থল ও সমুদ্রপথে হামলা চালানো হবে। হুতিরা জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সৌদি-মার্কিন অবরোধ ভাঙার নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে হুতি গোষ্ঠী। দীর্ঘ এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। সম্প্রতি সৌদি সমর্থিত সরকার ও হুতিদের মধ্যে বৃহৎ বন্দি বিনিময় হলেও নতুন এই হুমকি আবারও উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল